
দেশে জ্বালানি তেলের দাম আবারও বাড়ানোর চিন্তাভাবনার মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেশ খানিকটা কমেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দর প্রায় ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১১০ ডলার ৬৮ সেন্টে নেমে এসেছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দর ৫ শতাংশ কমে ১১৩ ডলার ৮৯ সেন্টে বিক্রি হচ্ছে।
এই দর গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। করোনা মহমারির ধাক্কা সামলে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে, এই আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে বলে জানিয়েছে রয়টার্স।
বেশ কিছুদিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১০ ডলার থেকে ১১৫ ডলারের মধ্যে উঠানামা করছিল। সপ্তাহ তিনেক আগে দুই ধরনের তেলের দামই বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১২৫ ডলারে উঠেছিল।
এ পরিস্থিতিতে গত ১৪ জুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশে জ্বালানি তেলের দাম আবার বাড়ানোর আভাস দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বিপিসি প্রতিদিন শত কোটি টাকা লোকসান দিচ্ছে। এ অবস্থায় জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার। তবে দামটা যেন গ্রাহকের সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়টি আগে দেখা হবে।’
২০২০ সালের ডিসেম্বর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনা মহামারির মধ্যেও টানা বেড়েছে তেলের দাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় তা আরও ঊর্ধ্বমুখী হয়।
গত বছরের অক্টোবরের শেষ দিকে দুই ধরনের তেলের দামই ৮০ ডলার ছাড়িয়ে যায়। সে সময় বাংলাদেশ সরকারও ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক লাফে ১৫ টাকা বাড়িয়ে নতুন দাম ৮০ টাকা নির্ধারণ করে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তেলের দাম, এক পর্যায়ে প্রতি ব্যারেল ১৩৯ ডলারে গিয়ে ঠেকেছিল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগে ওঠানামার মধ্যেই তেলের দর ১১০ থেকে ১১৫ ডলারের মধ্যে ছিল।
গত মে মাসের শেষের দিকে তেলের দাম অল্প করে বেড়ে ৩০ মে ১২০ ডলার ছাড়িয়ে যায়।
২০২০ সালের কোভিড মহামারির শুরুতে সারা বিশ্বে যখন লকডাউন চলছিল, তখন জ্বালানির তেলের দাম মাইনাস ৩৭ ডলারে নেমে এসেছিল। অর্থাৎ এক ব্যারেল তেল কিনলে ক্রেতাকে উল্টো ৩৭ ডলার দেয়া হয়েছে। এরপর ওপেক ও রাশিয়া ধারাবাহিকভাবে তেল সরবরাহ কমিয়ে মূল্যবৃদ্ধি করে।
২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে গড়ে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৪২ ডলার। ২০২১ সালের জানুয়ারিতে ছিল ৪৯ ডলার। এর পর থেকে গড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ফেব্রুয়ারিতে ৫৩ ডলার, মার্চে ৬০, এপ্রিলে ৬৫, মে মাসে ৬৪, জুনে ৬৬, জুলাইয়ে ৭৩ এবং আগস্টে ৭৪ ডলার। অক্টোবরে এই দাম ৮৫ ডলারে ওঠে। সে সময়ই দেশের বাজারে তেলের দাম বাড়ানো হয়।
এরপর অবশ্য তেলের দাম খানিকটা কমে আসে। যুদ্ধের কারণে ফের তা বাড়তে থাকে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার সঙ্গে সঙ্গে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।
- ১যবিপ্রবি ঝিনাইদাহ ক্যাম্পাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন
- ২যবিপ্রবির শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে ‘এআই ন্যাভিগেটর অটাম ও উইন্টার ইনটেক ২০২৬’
- ৩হেলিকপ্টার বিধ্বস্ত: ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ, কাল শপথ
- ৫দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৬তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ৮দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৯মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ১০জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৩একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৭বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন সর্বনিম্ন
- ৮দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৯চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ১০বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত