
লাগেজ রপ্তানি শুরু করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। গত সোমবার নরসিংদীর ডাঙ্গায় অবস্থিত নিজস্ব কারখানা থেকে ট্রাভেলো ব্র্যান্ডের লাগেজ-এর প্রথম চালান ভারতের উদ্দেশে পাঠানো হয়।
ট্রাভেলো লাগেজের প্রধান পরিচালন কর্মকর্তা মো. নুর আলম বলেন, দেশ ছাড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে আন্তর্জাতিক মানের লাগেজ পৌঁছে দিতে বাংলাদেশে আমরাই তৈরি করছি টিএসএ লক সমৃদ্ধ লাগেজ। টেকসই, ওজনে হালকা ও এন্টি থেফট জিপার থাকায় ক্রমেই এই লাগেজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, ওজনে হালকা, টেকসই ও ৩৬০ ডিগ্রি চাকা থাকায় ভ্রমণপ্রিয় মানুষের কাছে এখন বিশ্বস্ত সঙ্গী ট্রাভেলো লাগেজ। ট্রাভেলো লাগেজ এবিএস এবং পিসি সমন্বয়ে সম্পূর্ণ ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি হওয়ায় লাগেজটি অনেক শক্ত এবং মজবুত, যা ভেঙে যায় না।
ট্রাভেলো লাগজের হেড অফ মার্কেটিং রকিব আহমেদ বলেন, ‘দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মান সম্পন্ন আকর্ষণীয় লাগেজ পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, বর্তমানে সিটি, লাক্সারি, লাক্সারি প্লাস ও রয়েল ক্যাটাগরিতে আটটি ভিন্ন ভিন্ন রঙের আকর্ষণীয় লাগেজ বাজারে রয়েছে, তবে এ বছরের নভেম্বরে ট্রাভেলো লাগেজের পাশাপাশি ব্যাকপ্যাক বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
বিপি/ আইএইচ
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত