
অনলাইন ভিত্তিক জনপ্রিয় নারী সংগঠন ‘শ্রেয়া বিডি’র আয়োজনে শ্রেয়া ঈদ রিগেইল-এর ব্যাপক সাফল্যের পর, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দুই দিনব্যাপী ‘শ্রেয়া ঈদ রিগেইল ২০২২ ভলিউম ২’ শীর্ষক একটি বিশেষ পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসন্স হোটেল-এ আগামী ২৪ এবং ২৫ জুন অনুষ্ঠিতব্য প্রদর্শনীটিতে আগতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে।
‘শ্রেয়া ঈদ রিগেইল ভলিউম ২’ প্রদর্শনীতে ৬০টিরও অধিক স্টলে বিভিন্ন পন্য প্রদর্শন ও বিপণন করা হবে। এছাড়া ঈদপূর্ব প্রস্তুতি হিসেবে নারীদের মেকওভার, সাজসজ্জা, মেহেদী-স্টল, ফ্যাশন শো এবং লাইভ মিউজিকের আয়োজন থাকবে। অনলাইন জগতের সুপরিচিত ব্যক্তিরা প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।
‘শ্রেয়া বিডি’ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। বিগত পাঁচ বছর ধরে নারী-কল্যাণ ও নারী-উদ্যোক্তাদের জন্য প্রতিষ্ঠানটি নানা কর্মসূচীসহ বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করেছে। ৫০ হাজারেরও অধিক নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রেয়া’র প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় ‘শ্রেয়া ঈদ রিগেইল ২০২২ ভলিউম ২’ আয়োজন করা হচ্ছে।
‘শ্রেয়া ঈদ রিগেইল ২০২২ ভলিউম ২’-এর প্রধান স্পন্সর হিসেবে থাকছে দারাজ; ‘পাওয়ার্ড বাই’ পার্টনার ফামাকালেকশান বিডি ডট কম; এসোশিয়েট স্পন্সর হিসেবে থাকছে এএনটি কসমেটিক্স লিমিটেড, ইভেন্ট প্ল্যানার হিসেবে ইভেন্ট সাজাই; ফটোগ্রাফি পার্টনার হিসেবে তানভির আলী ফটোগ্রাফি এবং পিআর পার্টনার হিসেবে থাকছে কনসিটো।
- ১সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৫ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৭দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৮কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত