
বহুজাতিক কোম্পানি এসএইচভি এনার্জি বাংলাদেশের পেট্রোম্যাক্স এলপিজি এবং পেট্রোম্যাক্স সিলিন্ডারস কিনে নেওয়ার মাধ্যমে এদেশের এলপিজি শিল্পে প্রবেশ করলো। পেট্রোম্যাক্স এলপিজি বাংলাদেশের এলপিজির বড় ডিস্ট্রিবিউটরগুলোর একটি। বুধবার এসএইচভি এনার্জির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতিমধ্যেই ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে এবং এ সংক্রান্ত সকল কাজ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এ সময়ে পেট্রোম্যাক্স আগের মতোই ঢাকা থেকে বর্তমান টিমের সঙ্গে, সর্বোচ্চ কর্মদক্ষতা ও গ্রাহক সেবা নিশ্চিত করে তার কার্যক্রম চালিয়ে যাবে।
এসএইচভি এনার্জির সিইও ব্রাম গ্র্যাবার বলেন, ‘বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা পেট্রোম্যাক্স ও সার্বিকভাবে এদেশের এলপিজি শিল্পে অবদান রাখার ব্যাপারে আশা পোষণ করছি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ আমাদের একটি উল্লেখযোগ্য বাজার হতে পারে। এছাড়া বাংলাদেশে যেসকল পরিবেশ দূষণকারী জ্বালানির ব্যবহার চলছে, সেগুলোর বদলে এলপিজির মতো পরিচ্ছন্ন বিকল্প শক্তির ব্যবহার প্রচলন করার সুযোগ রয়েছে।’
পেট্রোম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল আলম বলেন, ‘আমাদের চল্লিশ বছরের পারিবারিক ব্যবসার গৌরব ও সুনাম বজায় রেখে এবং ব্যবসায়িক দিক বিবেচনা করে এলপিজি খাতে প্রবেশ করেছি। একেবারে প্রাথমিক পর্যায় থেকে গড়ে তুলেছি এলপিজি ও সিলিন্ডার তৈরির ব্যবসা। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাজারে ব্যবসাটি গড়ে তোলা হয়েছে মাত্র চার বছর সময়কালের মধ্যে। আমি খুবই উচ্ছসিত ও আশাবাদী যে, এসএইচভি এনার্জি আমাদের দৃষ্টিভঙ্গীকে আরও বিকশিত করবে, নিয়ে যাবে নতুন উচ্চতায়।’
এসএইচভি এনার্জি হচ্ছে বিশ্ব পর্যায়ের অফ-গ্রিড এনার্জি যেমন এলপিজি ও এলএনজির প্রধান ডিস্ট্রিবিউটরগুলোর একটি। এটি বায়োফুয়েল ও রিনিউয়েবল এনার্জি নিয়েও কাজ করে। এসএইচভি এনার্জি গ্রাহকদেরকে তেল ও সলিড জ্বালানির পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানী বেছে নেয়ার সুযোগ করে দিচ্ছে। এর ফলে কার্বন ইম্প্যাক্ট কম হচ্ছে এবং বায়ুর গুণমান বাড়ছে।
এসএইচভি এনার্জি হচ্ছে পারিবারিক মালিকানার বহুজাতিক কোম্পানি এসএইচভির একটি অংশ। এসএইচভি এনার্জি কয়েকটি স্পেশালাইজড এনার্জি কোম্পানির সমন্বয়ে গঠিত। এদের ব্র্যান্ডগুলো হচ্ছে, ক্যালর (যুক্তরাজ্য), ইপ্রাগাজ(তুর্কিয়ে), সুপারগ্যাসব্রাস (ব্রাজিল), পিন্যাকল (মার্কিন যুক্তরাষ্ট্র)এবং এসএইচভি এনার্জি চায়না। এই গ্লোবাল ডিস্ট্রিবিউটর চারটি মহাদেশের ৩০ মিলিয়ন বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদেরকে ডিসেন্ট্রালাইজড, লো-কার্বন ও পরিচ্ছন্ন এনার্জি সল্যুশন দিচ্ছে।
বিপি/ আইএইচ
- ১অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৪কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৫চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৬চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৭কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৮রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ১০রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত