
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম বলেছেন, স্পন্দন অয়েল অধিগ্রহণ করার পর নতুন ভাবে এসেছে। আমরা আশা করছি প্রতিষ্ঠানটি অনেক ভালো করবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে স্পন্দন রাইস ব্র্যান অয়েলের নতুন করে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, এমারেল্ড অয়েল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে কোম্পানিটি একটি ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
রুমানা বলেন, স্পন্দন অয়েল আমাদের দেশের পুঁজিবাজারে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। স্পন্দনের কাছ থেকে আমাদের পুঁজিবাজারের প্রতিষ্ঠানগুলোর অনেক কিছু শেখার আছে। আশাকরি স্পন্দন অয়েলকে দেখে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান গুলো আরো উজ্জীবিত হবে
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, এমারেল্ড অয়েল বন্ধ হয়ে যাওয়ার পর আসলে তাদের কিছুই ছিলনা। এখন অধিগ্রহণ করার পর সবকিছু নতুনভাবে করতে হয়েছে প্রতিষ্ঠানটি। পাঁচ বছর পর উৎপাদনে বেশ ভালোভাবেই তাদের কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা গত পাঁচ মাসে প্রায় ৪৫ কোটি টাকার তেল উৎপাদন করেছে। যেটি বিনিয়োগকারীদের জন্য একটি ভালো খবর।
তিনি বলেন, এমারেল্ড অয়েল থেকে শিক্ষা নিয়ে পুঁজিবাজারে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে উজ্জীবিত করার কাজে ব্যবহার করতে পারি। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে যেটি রপ্তানির ক্ষেত্রে একটি নতুন সংযোজন হবে বলে তিনি মনে করেন।
এমারেল্ড অয়েল ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন বলেন, প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করার পর থেকে বেশ ভালোভাবে শুরু করেছি। তবে পর্যাপ্ত পরিমাণ গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের অভাবে শতভাগ সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে আমরা বিনিয়োগকারীদের আলোর পথ দেখাতে পারব। কাল থেকে মধ্যে ঢাকা শহরে বাণিজ্যিকভাবে স্পন্দন তেল বিক্রি শুরু হবে। আগামী এক মাসের মধ্যে সারা দেশে তেল বিক্রি করতে পারবে বলে আশা করছেন।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ২বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে নিহত ৩, আহত ১৫
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৫বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৬২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৭ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ১০তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত