
ফুটবল বিশ্বকাপের খুব বেশি সময় বাকি নেই আর। আগামী ২১ নভেম্বর কাতারের বুকে শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ। তার আগে সময় বাকি আছে আর প্রায় ৫ মাস। ঠিক এই সময়ে ফাঁস হয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখনো কোনো দল তাদের জার্সি উন্মোচন করেনি। চলতি মাসে দলগুলো তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা আছে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।
আর্জেন্টিনার জার্সি প্রকাশিত হওয়ার কথা আগামী ৮ জুলাই। বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে সেটি। তার এক সপ্তাহ আগেই কি না আন্তর্জালে ফাঁস হয়ে গেল লিওনেল মেসিদের বিশ্বকাপের পোশাক।
সবার আগে জার্সির গোপনীয় ডিজাইন প্রকাশ করা নিয়ে ফুটবল পরিমণ্ডলে খ্যাতি আছে ফুটিহেডলাইন্সের। জার্সির ছবি ফাঁস করেছে এই ওয়েবসাইটই। এরপর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্তন এদুলের বরাত দিয়ে ফ্রি ল্যান্সার রয় নেমার প্রকাশ করেছেন জার্সিটি।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি হবে ২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো। অন্তত গলার কাটের দিক থেকে তো বটেই। সেই বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেওয়া জার্সি ছিল আর্জেন্টিনার, ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির কাছে গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। মিল আছে কলারেও।
তবে সেই জার্সির সঙ্গে এবারের ডিজাইনের বড় পার্থক্যটা হচ্ছে জার্সির মাঝামাঝিতে। সেবার জার্সিতে আকাশী আর সাদার স্ট্রাইপ ছিল ধারাবাহিক, তবে এবার জার্সির পেছনের দিকে মাঝামাঝি অবস্থানে আকাশী-সাদার স্ট্রাইপ কিছুটা সরু হয়ে এসেছে।
ফাঁস হওয়া এই জার্সিই আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।
- ১রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ২মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৩অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৪ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৬বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত