বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
সুন্দরবন উপকূলীয় জনপদ বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের ...

রংপুর-পীরগাছা সড়কের মাহিগঞ্জের শরেয়ারতল এলাকায় ড্রাম ট্রাকের চাপায় জন ৩ নিহত এবং আরো ৪ জন আহত হয়েছে। আহতের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন পুলিশ। তবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকসা পীরগাছা যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক পিছন থেকে অটোরিকসাটিকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকসার ২ যাত্রী নিহত হয়। গুরুতর আহত অপর ১জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় আহত হয় আরো ৪ জন।
স্থানীয়রা আহতের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিপি/ আইএইচ

পাঠকের মতামত