জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে নতুন মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি জার্মান থেকে ১০টি নিটিং মেশিন আমদানি করবে। প্রতিষ্ঠানটির গাজীপুরের কালিয়াকৈরের চান্দুরার কারখানায় এসব মেশিন স্থাপন করা হবে। মেশিন আমদানিতে এপেক্স স্পিনিংয়ের ব্যয় হবে ৬ কোটি ৬ লাখ ৯২ হাজার টাকা। এ টাকা অর্থায়ন করবে এইচএসবি বাংলাদেশ লিমিটেড।
মেশিনগুলো ২০২২-২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে বাণিজ্যিকভাবে চালু করা হবে এবং তা নিজস্ব প্রয়োজনে ব্যবহার করা হবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত