
ফিফা বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। আর কয়েক মাস পরই বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠবে কাতার। মধ্যপ্রাচ্যের দেশটিতে চলছে এই মহাযজ্ঞ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপ থেকে বরাবরই মোটা অঙ্কের অর্থাগমের আশায় থাকে আয়োজকরা, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ থেকে ৬ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা আয় হবে বলে আশা করছেন তারা। সম্প্রতি এক টুইটার লাইভে সম্ভাব্য আয়ের অঙ্ক জানিয়ে খাতের বলেন, ‘ফিফার অনুমান হচ্ছে, এবারের বিশ্বকাপ থেকে ৬ বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে।’
বিশ্বকাপের মূল সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে চলতি মাসে সেটি একদিন এগিয়ে ২০ নভেম্বর বিশ্বকাপ শুরুর নতুন দিন ঘোষণা করা হয়। বিশ্বকাপ শুরুর সময় একদিন এগিয়ে আনা নিয়েও লাইভে কথা বলেছেন কাতারের এই ফুটবল কর্তা, ‘রোববারে বিশ্বকাপ শুরুর ভাবনাকে অনেকেই সমর্থন করেছে।’
এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ টিকিটের চাহিদার কথা আগেই জানিয়েছিল ফিফা। শেষ পর্যন্ত সবমিলিয়ে মোট ৩০ লাখ টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করে তারা। যার মধ্যে এখন পর্যন্ত সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে বলে গত ১৬ আগস্ট এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী সেপ্টেম্বরে আরও একদফা টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে তারা।
টিকিটের উচ্চ চাহিদা সম্পর্কে খাতের বললেন, ‘যেহেতু ভারত এবং চীনের সঙ্গে কাতারের দূরত্ব কম, ইউরোপের সঙ্গেও দূরত্ব বেশি নয়, সেজন্য এবারের বিশ্বকাপের জন্য টিকিটের চাহিদা বেশি হবে বলে আমরা আগেই অনুমান করেছিলাম।’
আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২২তম ফুটবল বিশ্বকাপ।
- ১চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ২রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৩মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৭বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত