
দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বাংলাদেশের (এইচএসবিসি) ভিসা ডেবিট কার্ডে মিলবে ই-কমার্স সুবিধা।
অনলাইন পেমেন্ট এবং স্থানীয় ও আন্তর্জাতিক সাইটে মোবাইল ওয়ালেট টপআপ সুবিধার পাশাপাশি গ্রহকদের জন্যে ৫০-দিন রিওয়ার্ড ক্যাম্পেইনেরও ঘোষণা দিয়েছে এইচএসবিসি বাংলাদেশ।
ওই ক্যাম্পেইনে গ্রাহকরা কার্ড ব্যাবহার করে পাবেন ক্যাশব্যাক সুবিধা। সর্বোচ্চ কার্ড ব্যবহারকারী পাবেন স্মার্টওয়াচ ও ক্যাম্পেইন পার্টনারদের পক্ষ থেকে নানা মূল্যছাড়।
মঙ্গলবার এক ওয়েবিনারে এ তথ্য জানান এইচএসবিসি বাংলাদেশের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘দেশের সকলের কাছে এক গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম। এইচএসবিসির ডেবিট কার্ডে ই-কমার্স সুবিধা সংযোজনের ফলে এই লক্ষ্য অর্জনে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।’
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মাহবুবউর রহমান বলেন, ‘করোনাকালে অনলাইন কেনাকাটা ও পেমেন্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল সলিউশনগুলোতে বিনিয়োগও বেড়েছে। এ বছর আমরা রিটেইল গ্রাহকদের চাহিদা পূরণে ডেবিট কার্ডের পাশাপশি অন্যান্য সময় উপোযোগি সেবা দেয়ায় সচেষ্ট থাকব।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, ভিসার সিনিয়র ডিরেক্টর সৈম্য বসু, এইচএসবিসি বাংলাদেশের হেড অফ ওয়েল্থ অ্যান্ড পার্সোনাল ব্যাংকিং আহমেদ সাইফুল ইসলামও এ সময় বক্তব্য রাখেন।
- ১গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ২দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৩অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ৪জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৭স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৮চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৯প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১০চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩





পাঠকের মতামত