
বাংলাদেশ ব্যাংক গত ৪ সেপ্টেম্বর থেকে ছয়টি বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক লেনদেন চালু করার সুযোগ দেয়। এর মাধ্যমে এক ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে এসব মুদ্রা লেনদেন করছে। তবে এক মাসে মাত্র দুই ধরনের (ডলার ও পাউন্ড) মুদ্রায় লেনদেন করেছে ব্যাংকগুলো। এ সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবে আন্তঃব্যাংকে লেনদেন সম্পন্ন হয়েছে ৭৭ কোটি মার্কিন ডলার বা ৭৭০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সেপ্টেম্বরে ছয়টি মুদ্রার মধ্যে শুধু মার্কিন ডলার ও ইউরোতে এক মাসে ২০ হাজার ৫৫৩টি লেনদেন সম্পন্ন হয়েছে। এ সংখ্যার পুরোটাই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের লেনদেন নয়। এখানে ব্যক্তি থেকে ব্যক্তির সঙ্গে লেনদেন হয়েছে ৯০৯ বার। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে ব্যাংক ও ব্যক্তি লেনদেনের মাধ্যমে মোট ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার নেওয়া-দেওয়া হয়েছে।
দেশের অভ্যন্তরে বা ব্যাংক থেকে ব্যাংকে বৈদেশিক মুদ্রায় সবচেয়ে বেশি লেনদেন করেছে বেসরকারি ব্যাংকগুলো। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইউসিবি ব্যাংক লিমিটেড। এর পরেই রয়েছে ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক লিমিটেড।
এক মাস আগেও শুধু দেশীয় মুদ্রা টাকার ক্ষেত্রে আন্তঃব্যাংক বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লেনদেন পদ্ধতি চালু ছিল। একটা সময় আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যম ছিল কাগজ-কলমভিত্তিক। সে সময়ে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ লেনদেন দিন শেষে নিষ্পত্তি হতো।
চলতি বছরের ২৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছিল, দেশীয় মুদ্রার পাশাপাশি ডলারসহ অন্যান্য বিদেশি মুদ্রার রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) বা তাৎক্ষণিক লেনদেন শুরু হতে যাচ্ছে। নতুন এ পদ্ধতিতে ব্যাংকগুলো আরও আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি করতে পারবে।
আরটিজিএসের ব্যবহার সম্পর্কিত একটি নীতিমালাও প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালায় বলা হয়েছে, এখন মার্কিন ডলার, যুক্তরাজ্যের পাউন্ড, ইউরো, কানাডার ডলার ও জাপানের ইয়েন মুদ্রা কাগজ-কলমভিত্তিক বা সনাতন লেনদেন ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে। তাৎক্ষণিক লেনদেন শুরু হলে এই পাঁচ বৈদেশিক মুদ্রার সঙ্গে চীনা মুদ্রা ইউয়ান যুক্ত হবে। অর্থাৎ এ নিয়ে মোট ছয়টি বৈদেশিক মুদ্রার লেনদেন নতুন এ পদ্ধতিতে নিষ্পত্তি করতে পারবে ব্যাংকগুলো।
আরটিজিএসের এ লেনদেন ব্যবস্থার পরিচালন পদ্ধতি দেশি-বিদেশি মুদ্রার ক্ষেত্রে একই হবে। এতে দ্রুত সময়ে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে। সাথে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তিও সহজ হবে। এর ফলে বেগবান হবে ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম।
গত ৪ সেপ্টেম্বর এ কার্যক্রমের উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আরটিজিএস ব্যবস্থায় বৈদেশিক মুদ্রায় অটোমেটেড ক্লিয়ারিং বাস্তবায়ন দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রায় লেনদেনের নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। এ আধুনিকায়ন একটি ক্যাশলেস বেসড সোসাইটি গঠনের মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখবে।
বিপি/এমএইচ
- ১ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ২বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৩জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৪সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৫ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৬১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৭গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ৮পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৫চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৯ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত





পাঠকের মতামত