
মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রাথী প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের শরীয়ত উল্লাহ হোসেন মিয়া পেয়েছেন ১২৯ ভোট ।
আজ সোমবার সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় । মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলা পরিষদ ভবনে ইভিএম মেশিনে ভোট দেয় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৪৯৩ জন জনপ্রতিনিধির মধ্যে ৪৮৩জন ।
অপরদিকে জেলার সদর উপজেলায় সদস্যপদে তালা মার্কা প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য আনিসুর রহমান খোকন। মহম্মদপুর উপজেলা থেকে আব্দুল মান্নান জিতেছেন ৪৯ ভোট পেয়ে। শালিখা থেকে ৪৭ ভোট পেয়ে জিতেছেন আবু হানিফ। শ্রীপুর থেকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরজান বাদশা। তাদের তিনজনেরই মার্কা ছিল টিউবওয়েল। এছাড়া মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুন নাহার জলি। শালিখা ও মহম্মদপুর থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মহম্মদপুরের নাজনীন রব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৬ পদের লড়েছেন ২৬ জন প্রার্থী ।
- ১এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ২চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৩১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৪সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৫কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৬সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৭৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ৮কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৩নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত