প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২ ১:৪৩ পিএম

পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মো. জুবায়ের হোসেন নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা চলাকালীন তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হল সুপার মোল্লা ফরিদ আহম্মেদ। আটক জুবায়ের নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মোল্লাপাড়া এলাকার মো. রাশেদ আলীর ছেলে এবং নাজিরপুর ইউনিয়ন আ-লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেনের ছোট ভাই।

ফরিদ আহম্মেদ বলেন, ‘আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রক্সি দেয়া এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। সবকিছু মিলিয়ে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে এসেছিল, যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় তাকে বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।’

সদর ইউএনও মরিয়ম জাহান বলেন, ‘এনএসআইর তথ্যের ভিত্তিতে পিটিআইর একটি কক্ষে ম্যাজিস্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। ওই পরীক্ষার্থীকে আটক করার পর হল সুপার মামলা করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...