
মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। বাংলাদেশে বিনিয়োগের বিপরীতে বাজারে শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় জাপানি এই প্রতিষ্ঠান।
বর্তমানে ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত মূলধন থেকে শত কোটি টাকার মূলধন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) নির্ধারণ করা হয়েছে।
২০১৪ সালে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিটি বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়াবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টায় ইজিএম অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকার মূলধনী কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। অনুমোদিত মূলধন হচ্ছে ১০০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তারপর বেশ কিছুদিন উৎপাদন বন্ধ ছিল। চলতি বছরে তারা উৎপাদনে ফিরেছে।
বিপি/আজাদ
- ১ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ২সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৩দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৪গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ৬চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৭ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৮ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল





পাঠকের মতামত