
পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মুনাফা বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় আড়াই গুণ মুনাফা বৃদ্ধি পায়।
কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে এমবি ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১০ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে মুনাফা ১৫ পয়সা বা দ্বিগুণ বেড়েছে।
মুনাফা বাড়ায় জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ২০ পয়সায়। যা আগের বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৯৬ পয়সা। অর্থাৎ এনএভিও বেড়েছে।
এদিকে জুলাই ২০২১ থেকে গত ৩০ জুন ২০২২ অর্থবছরে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ বোনাস ও নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে। আগের বছর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এমবি ফার্মা।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৭৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ১৬ শতাংশ এবং ১৯ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
রোববার (২৭ নভেম্বর) কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫০৩ টাকা। তাতে কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ১২০ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকায়।
বিপি/আজাদ
- ১ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ২সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৩দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৪গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ৬চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৭ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৮ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল





পাঠকের মতামত