
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মনোমুগ্ধকর অভিনয় দিয়ে দর্শকদের কাছ থেকে প্রশংসিত হচ্ছেন। এবার তিনি জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন।
আলফা আইয়ের ব্যানারে নাম চূড়ান্ত না হওয়া এ সিরিজটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু।
জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এ সিরিজটিতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সঙ্গে থাকছেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ আরও ২০ জন তারকা শিল্পী। এমনটাই নিশ্চিত করেছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।
তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে বেশ কিছু প্রজেক্ট প্রস্তুত হচ্ছে। তার মধ্যে জনপ্রিয় একটা প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ নির্মিত হবে, যেটা নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এই প্রজেক্টের সবকিছুই চূড়ান্ত। এটাতে অপূর্ব, তমা মির্জা থাকবেন। আরও অনেক চমক রয়েছে এখানে সেটা কিছুদিন পরেই জানতে পারবেন।’তিনি আরও বলেন, সিরিজের নাম এবং প্ল্যাটফর্ম ছাড়াও বাকি চমক; সবকিছু কয়েকদিনের মধ্যেই জানানো হবে।
এ বিষয়ে তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘হ্যাঁ, একটি প্রজেক্ট করতে যাচ্ছি। সবকিছুই চূড়ান্ত, এখন শুধু শুটিং শুরু করার পালা। এটি নির্মিত হবে একটি সত্য ঘটনা অবলম্বনে। বলা যায়, বড় ক্যানভাসেই এটি নির্মিত হবে এবং অপূর্ব, তমা ছাড়া আরও ২০ জন শিল্পী থাকবেন কেন্দ্রীয় চরিত্রে এবং তাদের প্রত্যেককেই দর্শক চেনেন। মোট কথা, মূল চরিত্রে অভিনয় করবেন ২২ জন শিল্পী। মূল চরিত্র ছাড়াও এখানে আরও দেখা যাবে ৩৪ জন শিল্পীকে। এক কথায়, এ সিরিজটিতে সব মিলিয়ে ৫৬ জন শিল্পীকে দেখা যাবে।’
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে এই মাসে শুটিং শুরু হবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত