
তিন স্বামীর সঙ্গে তিন সন্তান। সুখে আছেন হলিউডের অভিনেত্রী কেট হাডসন। অনেক সদস্য হলেও তিনি একটি বড় যৌথ পরিবারের মতোই দেখেন বিষয়টিকে। যেন একই কর্মযজ্ঞে সবাই অংশ নিয়েছেন। যে ভরাট ছবিটি তাকে নিশ্চিন্ত করছে ইদানীং। ছেলেমেয়েরা বড় হচ্ছে স্বামীদের সাহচর্যে, আর চিন্তা কী!
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট জানালেন, প্রেমই আসল বন্ধন। সব সময় ভালোবাসা খুঁজেছেন যেমন, ভালোবাসায় ভরিয়েও দিতে চেয়েছেন। আর প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কাজ করেছে সেই রসায়ন। ‘হাও টু লুজ় আ গাই ইন টেন ডেজ’-এর অভিনেত্রী বললেন, ‘বাইরে থেকে দেখলে অস্বাভাবিক ঠেকতে পারে, কিন্তু আমরা দারুণ আছি। তিন সন্তান এবং তাদের তিনজন আলাদা বাবাকে নিয়ে যে পরিবার (ইউনিট) আমি গড়ে তুলেছি, তার ভিত খুব মজবুত। এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।’
কেটের বড় ছেলে রাইডার ১৮ বছরে পা দিলেন। প্রাক্তন স্বামী ক্রিস রবিনসনের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তান বিংহমের বয়স ১১ বছর। তার বাবা কেটের দ্বিতীয় প্রাক্তন স্বামী ম্যাট বেলামি। আর সর্বকনিষ্ঠ সন্তান কন্যা। ৪ বছরের রানি রোজের জন্ম কেটের বর্তমান স্বামী ড্যানি ফুজিকাওয়ার সঙ্গেই।
তিন সন্তানের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে কথা বলার সময় কেট জানালেন, তিনি এখন বেশি করে নিজের মাতৃত্ব উপভোগ করছেন। প্রথম সন্তান রাইডারের জন্মের সময় তারও বয়স কম ছিল। কেটের দাবি, রাইডারের সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনিও। তার পর নারী হিসাবে নিজেকে আবিষ্কার করেন। অনেক পথ পেরিয়ে এখন তিনি জীবনের অন্য পর্যায়ে। তাই মাতৃত্ব উপভোগ করতে পারছেন ভরপুর।
কেটের দাবি, ভালোবাসাকে নানা দিক দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে উসুল করেছেন তিনি। গতানুগতিক প্রেম কিংবা ভালোবাসার ধারণায় তিনি আগ্রহী নন। জীবনকে নিজের মতো করে সাজিয়েছেন। বললেন, ‘আমার লক্ষ্য ভালোবাসা পাওয়া এবং দেওয়া।’ সূত্র : ইয়াহু এন্টারটেইনমেন্ট
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত