
এবারের বিশ্বকাপে ভাগ্যরেখা লিওনেল মেসির দিকে, বিশ্বাস করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এবার বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার অধিনায়কের হাতে দেখতে পাচ্ছেন সুইডেনের সাবেক স্ট্রাইকার।
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি। নিজের দ্বিতীয় ফাইনাল থেকে আর একটি জয় দূরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী। এজন্য পেরোতে হবে ক্রোয়েশিয়া বাধা। এরপর ফাইনালে প্রতিপক্ষ মরক্কো কিংবা ফ্রান্স।
এসি মিলানের ফরোয়ার্ড ইব্রার মতে, মেসি সব বাধা পেরিয়ে একমাত্র আক্ষেপ ঘুচিয়ে ফেলবেন। এরই মধ্যে ফেভারিট ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেন বিদায় নিয়েছে। মেসিও আছেন সেরা ফর্মে, দলের ৯ গোলে ছয়টিতে অবদান রেখেছেন তিনি। করেছেন চার গোল, অ্যাসিস্ট দুটি।
বিশ্বকাপের বর্তমান পরিস্থিতি ও মেসির ফর্ম দেখে ইব্রা তার হাতে ট্রফি দেখতে পাচ্ছেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়া সেমিফাইনালের শক্তিশালী দল হলেও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বলতে কুণ্ঠাবোধ করেননি ২০০২ ও ২০০৬ সালে বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার, ‘আমি মনে করি কে জিতবে আগেই লেখা হয়ে গেছে এবং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি মেসি ট্রফি তুলে ধরবে, এটা আগেই লেখা হয়ে গেছে।’
এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। তাদের নিয়েও কথা বললেন ইব্রা। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান দলটি। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে তারা। মরক্কোকে নিয়ে ইব্রা বললেন, ‘আমি মনে করি না এটা চমক কারণ আমি বিশ্বকাপের আগেই জানতাম তারা ভালো দল। বিশ্বকাপে তারা যে কোনও কিছু ঘটাতে পারে। তারা সেমিফাইনালে পৌঁছেছে, এটা হয়তো কিছুটা বিস্ময়কর। কিন্তু মনে রাখবেন এটা ভালো দল, ভালো একটি জাতি। এসব চমক আমি মনে করি লোকেরা পছন্দ করে, তারা উপভোগ করে কারণ এমন কিছু ঘটা দেখতে চায় তারা।’
- ১শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ২স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৩চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৪গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৭জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৯জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ১০১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি





পাঠকের মতামত