প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ ৯:০১ পিএম

ডলার সংকটের মধ্যে পবিত্র রমজানে ব্যবহৃত খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

রোজায় ব্যবহৃত যে সব পণ্য বাকিতে আমদানিতে করা যাবে সেগুলো হলো—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

নির্দেশনায় বলা হয়েছে, ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হচ্ছে। এই সুবিধা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের নেওয়া এ ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করবে। ডলার সংকটের কারণে এসব পণ্য এলসি খোলার ক্ষেত্রে যেসব অনিশ্চয়তা তা কেটে গেলো।

গত রোববার এ সকল পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

তখন রপ্তানিকারকরা বলেছিলেন, এসব পণ্য আমদানিতে আমদানিকারক কোনো নগদ মার্জিন দেন না। মার্জিন কার্যকর আছে শুধু বিলাসী পণ্য আমদানির ক্ষেত্রে। এরপর মঙ্গলবার নতুন এ নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক।

 

বিপি/এমএইচ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...