
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় মেলা শুরু হতে যাচ্ছে। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। পাঁচ দিনব্যাপী এ মেলাটি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ মেলার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গেস্ট অব অনার রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।
রিহ্যাব জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। অন্যবারের মতো এবারও থাকছে দুই ধরনের টিকিট। সিঙ্গেল এন্ট্রির জন্য জনপ্রতি মূল্য ৫০ টাকা, আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা।
প্রথম দিন বুধবার ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
মেলায় ১৮০টি স্টল থেকে ক্রেতারা সাধ্যের মধ্যে ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে পারবেন। তিনটি ডায়মন্ড প্যাভিলিয়ন, সাতটি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবার অংশ নিচ্ছে।
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রামে ১৪টি ফেয়ার সম্পন্ন করেছে রিহ্যাব। তারা ২০০৪ সাল থেকে বিদেশেও হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে।
- ১জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৪বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৫বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৬বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৭কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৮চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ৯ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ





পাঠকের মতামত