
শীতে বাজারে এসেছে টাটকা সবুজ সবজি। যা দিয়ে বাঙালির ঘরে ঘরে চলছে হরেক রকমের রান্না। তবে এই সবজিগুলো দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ মিক্সড ভেজিটেবল।
চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি
উপকরণ
পিঁয়াজ কুচি – ১ টা (বড় সাইজের)।
টমেটো কুচি – ১ টা।
গাজর কুচি – ১ টা (কিউব করে কেটে নিয়েছি)।
বিনস কুচি – ৮-১০ টা।
ফুলকপি – ৫টা (ছোট টুকরো করে কাটা)।
মটরশুঁটি – ১০-১২ টা।
বেবি কর্ন – ৭-৮ টি (ছোট টুকরো করে কাটা)।
লাল বেল পেপার – ৭-৮ টা টুকরো।
ক্যাপসিকাম – ৭-৮ টা টুকরো।
পনীর – ৩০০ গ্রাম (ছোট ছোট টুকরো করে কাটা)।
আদা – ২ ইঞ্চি (টুকরো করে কাটা)।
রসুনের কোয়া – ১০-১২ টি।
কাঁচা মরিচ – ৪-৫ টা।
গোটা গোলমরিচ – ১ চা চামচ।
ছোট এলাচ – ৩ টে।
দারচিনি – ১ টা ছোট।
সাদা তেল – পরিমানমতো।
গোটা জিরা – ১/২ চা চামচ।
লবন – স্বাদমতো।
ধনে গুঁড়া – ১ চা চামচ।
জিরা গুঁড়া – ১ চা চামচ।
মরিচ গুঁড়া – ১ চা চামচ।
হলুদ গুঁড়া – ১ চা চামচ।
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হলে গোটা গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি দিয়ে ১ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে।
এবার এতে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আদা কুচি আর কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ২ মিনিট পর এতে দিচ্ছি টমেটো কুচি আরও ২-৩ মিনিট ভেজে নিয়ে যখন দেখবেন টমেটো একটু নরম হয়ে গেছে তখন চুলা অফ করে ওই মসলাটা একটা মিক্সার গ্রাইন্ডর এ ব্লেন্ড করে নিন।
এবার কড়াইতে আবার সাদা তেল গরম করে তাতে জিরা ও সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নিন। এবার একটু লবণ দিয়ে দিন, লবণ দেয়ার পর ঢাকনা দিয়ে ৬-৭ মিনিট রেখে দিন, সবজি সিদ্ধ হওয়ার জন্য।
সবজি ভাজা হলে অন্য কড়াইতে তেল গরম করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ১ মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি মিক্সিতে বেটে নেয়া মশলার পেষ্ট ও সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন ৫ মিনিট। ৫ মিনিট পর মশলার ওপর তেল ভেসে উঠবে। এবার মসলার ওপর তেল ভেসে উঠলে ভেজে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে পনিরের টুকরো দিয়ে দিন।
৫ মিনিট একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে সবজি সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে ধনেপাতা কুচি দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন চাইনিজ মিক্সড ভেজিটেবল।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান





পাঠকের মতামত