
বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের খবর। একের পর এক সেলিব্রেটি জুটির বিয়ের গত কয়েক বছরে সাক্ষী থেকেছে ভক্তমহল।
চলতি বছর সর্বাধিক আলোচিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরও বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে গত দু’বছর ধরে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে সম্পর্কের জল্পনা তুঙ্গে থাকলেও বিয়ে নিয়ে কোনও আলোচনাকে সিলমোহর দিতে নারাজ তারা। যদিও চলতি বছরের মাঝামাঝিতে কারণ জোহর এই জল্পনায় ঘি ঢেলে জানিয়েছিলেন শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। তবে তারপর থেকে একের পর এক বলিউড থেকে এই জুটির বিয়ের খবর সামনে আসতে থাকে।
কখনও বাড়ি বুকিংয়ের খবর, কখনও আবার অতিথির তালিকা প্রস্তুত করার খবরে নজর রেখেছেন ভক্তমহল। তবে কিয়ারার ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ্যে আসে, তিনি নাকি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নন। ক্যারিয়ারেই ফোকাস করতে চান অভিনেত্রী। যদিও সে কথা বিন্দুমাত্র কানে নিতে নারাজ নেটপাড়া।
অন্যদিকে পাপারাৎজিদের চোখ এডিয়ে কিছু করা এক প্রকার অসম্ভব। তাই এবার হাতেনাতে ধরা পড়লেন এই জুটি। বি-টাউনের যে কোনও অনুষ্ঠান মানেই মণীশ মালহোত্রর ডাক আসে সবার আগে।
আর যদি সে অনুষ্ঠান হয় বিয়ের, তবে তো বলাই বাহুল্য। সিদ্ধার্থ মালহোত্রা আদভানি সম্প্রতি দেখা গেল মণীশ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে। তবে দুজনে একসঙ্গে নয় আলাদা আলাদাই বেরোলেন জল্পনা ঢাকাতে। তবে তাতে কার কি, দুয়ে-দুয়ে চার করে নিতে খুব একটা সময় নিল না নেটপাড়া। তবে কি নতুন বছরের শুরুতেই বাজতে চলেছে বিয়ের সানাই! বিয়ের পোশাকের ডিজাইন পছন্দ করতেই কি মণীশের বাড়ি পৌঁছে গিয়েছিলেন এই জুটি। এমনই প্রশ্ন বর্তমানে ঘুরে বেড়াচ্ছেই বলিউডের অন্দরমহলে।
- ১শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা
- ২ফনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৩মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ
- ৪সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ২১ জুলাই
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৭এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৮দর বৃদ্ধির কারণ জানে না ফরচুন সুজ
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত