
চলতি অর্থ বছরের (২০২২-২৩) আয়কর রিটার্ন দেওয়ার সময় এক দিন বাড়িয়ে ১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। আগের আদেশ অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিল করার সময় ধার্য ছিল। কিন্তু একই সময়ে শুক্র ও শনিবার বন্ধ থাকায় রিটার্ন জমা দেওয়ার সময় আরও একদিন বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
করদাতাদের নিরবচ্ছিন্নভাবে বিশেষ সেবা দিতে নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করা হয়েছে। এ সময় করদাতারা উৎসবের আমেজে আয়কর দেওয়ার সুযোগ পেয়েছেন। এর ধারাবাহিকতায় ব্যক্তির শ্রেণীর করদাতাদের সুযোগ দিতে রিটার্ন দাখিলের জন্য একমাস সময় বাড়ানো হয়েছিল। সে হিসেবে শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু এখন ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
এনবিআর থেকে জানানো হয়েছে, আলোচ্য সময়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালে নিরবচ্ছিন্নভাবে কর সেবা পাওয়া যাবে। এ ছাড়া যেসব সেবা পাবেন করদাতারা সেগুলো হলো:
করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২২-২০২৩ করবর্ষের স্ব স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকবে।
দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালে নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেমটি চালু রয়েছে। ইতোমধ্যে করদাতারা ওই সিস্টেমে রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি এবং রিটার্ন দাখিল করতে পারছেন। হটলাইন নম্বর ০৯৬১২৭১৭১৭১ এর মাধ্যমে ই-রিটার্ন সম্পর্কে পরামর্শ গ্রহণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতারা রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ই-টিডিএস সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। করদাতাদের আয়কর রিটার্ন, টিআইএন আবেদন এবং চালান ফরম দেওয়া হবে। ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত