
নতুন বছরের মার্চের মধ্যে খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গতকাল দেশব্যাপী মাঠ পর্যায়ে জরিপ করে তথ্য সংগ্রহ সম্পন্ন করেছে বিবিএস প্রতিনিধিরা। এর আগে গত বছরের ১ জানুয়ারি এ কার্যক্রম শুরু হয়।
দারিদ্র্য পরিস্থিতি, মাথাপিছু মাসিক আয়-ব্যয়, ভোগের তথ্য এবং এসব বৈষম্যের চিত্র জানা যাবে।
প্রতি পাঁচ বছর পরপর খানা আয় ও ব্যয় জরিপ হওয়ার নিয়ম রয়েছে। তবে করোনার কারণে এবার ছয় বছর পর এ জরিপ হচ্ছে। এর আগে ২০১৬ সালে সর্বশেষ জরিপ করা হয়। এতে দেশে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। অতি দারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ।
এবারের জরিপে কিছু নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে ল্যাপটপের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। পরিবারের খাদ্যগ্রহণের সঠিক তথ্য পেতে তথ্য সংগ্রহকারীরা ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করেছেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য সংগ্রহে নতুন কিছু প্রশ্ন যুক্ত করা হয়েছে। ব্যাংক হিসাব, মোবাইল ইন্টারনেট ব্যবহার ও করোনার টিকা সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হয়েছে। এ প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।
প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ বলেন, জরিপের গুণগত মান নিশ্চিত করতে প্রশিক্ষিত কর্মী নিয়োগ থেকে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত সব পর্যায়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
বিশ্বব্যাংক, পরিকল্পনা মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।
- ১পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৫হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ৬কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ৭নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ৮কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
- ৯চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ১০একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৫জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০ব্র্যাক ব্যাংকের ‘ইয়াং লিডার্স-২০২৫’ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন





পাঠকের মতামত