
কাবাব কার না পছন্দ ! বিশেষ করে ভারি খাবারের সঙ্গে এক পিস কাবাব না থাকলে কি চলে? ছোটরাও কাবাব খেতে খুবই ভালোবাসে।
চিকেন বা বিফ কাবাব সবাই কমবেশি খেয়েছেন। তবে গরু বা খাসির মগজ দিয়ে কাবাব করে খেয়েছেন কখনও?
চাইলে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এ পদ। সময়ও খুব কম লাগবে এ মগজের রেসিপি তৈরি করতে। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ:
১. গরু বা খাসির সেদ্ধ মগজ ১ কাপ
২. সেদ্ধ আলু ২ টেবিল চামচ (ম্যাশড)
৩. সেদ্ধ কাঁচা কলা ১টি
৪. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. কাবাব মসলা আধা চা চামচ
৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৯. মরিচ কুচি ২টি
১০. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
১১. ডিম ১টি
১২. বিস্কুটের গুঁড়া ১ কাপ
১৩. লবণ স্বাদমতো ও
১৪. তেল প্রয়োজনমতো

পদ্ধতি
তেল, ডিম ও বিস্কুটের গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি কাবাব আকারে বানিয়ে নিন।
এরপর তৈরি করা কাবারের পিসগুলো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া জড়িয়ে আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। এরপর ফ্রিজ থেকে নামিয়ে নিন।
চুলায় প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিন। তেল গরম হলে কাবাবের পিসগুলো ডুবো তেলে দিয়ে দিন। হালকা আঁচে ভাজতে থাকুন।
কাবাবগুলোর এপিঠ-ওপিঠ উল্টে দিন সোনালি রং হওয়া পর্যন্ত। বেশি নাড়বেন না, তাহলে আবার কাবাব ভেঙে যেতে পারে।
সোনালি রঙা হলে একটি প্লেটের উপর টিস্যু দিয়ে তার উপর উঠিয়ে নিন। তাহলে বাড়তি তেল টিস্যু শুষে নেবে। একেক করে সবগুলো কাবাব ভেজে নিন।
গরম গরম পরিবেশন করুন পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে। চাইলে বিকেলের নাস্তাতেও এ পদ খেতে পারে টমেটো ও ধনেপাতার সস দিয়ে।
- ১পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ২ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৩স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৪ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ১০সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৬চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৯মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত





পাঠকের মতামত