
আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মাঝে দেশে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সয়াবিন ও পামওয়েল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন করে (ভ্যাট) ছাড় দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দিকে গত বছরের ৩০ জুন পর্যন্ত এই সময় নির্ধারণ করা হলেও পরিস্থিতি বিবেচনায় ভ্যাট ছাড়ের মেয়াদ পরে দুই দফায় বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় আরও এক দফায় ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে ভ্যাট ছাড়ের সুবিধা বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা পৃথক আদেশে সোমবার (২ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের প্রস্তাবকে আমলে নিয়ে আগামী রমজানে ভোক্তাদের বাড়তি দামের বোঝা কমাতে আবারও চার মাস এই ভ্যাট ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে এনবিআর।
সদ্য শেষ হওয়া ২০২২ এর মার্চ নাগাদ আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যের অস্থিরতা দেখা দিলে দেশের বাজারে এর দাম সহনীয় রাখার উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ অপরিশোধিত সয়াবিন ও পরিশোধিত/অপরিশোধিত পাম অয়েলের আমদানিতে শুধু ৫ শতাংশ বহাল রেখে সমুদয় অন্যান্য ভ্যাট প্রত্যাহার করে এনবিআর।
প্রথম দফায় এ নির্দেশের মেয়াদ ওই বছরের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে গত ৩ জুলাই প্রথম দফায় ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এরপর সেই সুবিধার মেয়াদ আবার তিন মাস বাড়িয়ে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সবশেষ ফের চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ল ভ্যাট ছাড়ের।
বিপি নিউজ/ এমএইচ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত