প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২৩ ১২:২১ পিএম

দেশে বর্তমানে প্লাস্টিক পণ্যের প্রায় ৩৬ শতাংশ রিসাইকেল করা হয়। প্লাস্টিক শিল্পের কাঁচামালের বড় একটা অংশ আসে রিসাইকেলকৃত পণ্য থেকে। বর্তমানে এ শিল্পের উৎপাদন এবং বিপননের অভ্যন্তরীন বাজার ৪০ হাজার কোটি টাকার। এছাড়া বছরে প্রায় ১২০ কোটি ডলারের পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্লাস্টিক ওয়াস্ট রিসাইকেলিং: ইনভেস্টমেন্ট প্রোসপেক্টস, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। তবে এর মাত্র ৩৬ শতাংশ রিসাইকেল হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব হচ্ছে। বাকি ৬৪ শতাংশই পরিবেশ দূষণ করে। যার একটি বড় অংশও রিসাইকেল সম্ভব।

তিনি বলেন, সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রপ্তানি বর্তমানের আয়ের থেকে আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহ জানান, দেশের এ খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগির তা অনুমোদন করে আগামী ফেব্রুয়ারি ২০২৩ থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এসএমই ফাইন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...