
চট্টগ্রামের মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন কোম্পানি এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড। দেশে উচ্চমূল্যের বিভিন্ন পোশাক তৈরির কারখানা স্থাপনে এ বিনিয়োগ ব্যয় করা হবে। কোম্পানিটি মোট ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে।
এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশন বছরে ৩ কোটি ৬০ লাখ জ্যাকেট, ব্লেজার, স্যুট, শার্ট, প্যান্ট, ট্রাউজার, জার্সি, টি-শার্ট, শর্টস, সুইমিংস্যুট, হুডি, ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের উচ্চমূল্যের পোশাক উৎপাদন করবে। কারখানাটি উৎপাদনে এলে সেখানে কর্মসংস্থান হবে ২ হাজার ৬২ জন বাংলাদেশির।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক সান জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বাইরে এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশনের মিয়ানমার, কম্বোডিয়া ও চীনে আরও ১১টি শিল্পকারখানা রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৬টি প্রতিষ্ঠান বিনিয়োগের চুক্তি করেছে। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
- ১ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ২বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৩জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৪সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৫ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৬১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৭গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ৮পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৫চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৯ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত





পাঠকের মতামত