
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড ও সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেড একত্রিত হচ্ছে।
একীভূত করণের মধ্য দিয়ে সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইলের মালিকায় আসছে আরএন স্পিনিং মিলস। আরএন স্পিনিং মিলসকে মালিকানায় আসার অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উচ্চ আদালত বা হাইকোর্টের নির্দেশনা অনুসারে দুই কোম্পানির সব ইকুইটি শেয়ার বাতিল করা হবে। পরে এ শেয়ারের বিপরীতে আনুপাতিক হারে নতুন শেয়ার ইস্যু করা হবে। সামিন ফুডের সব সম্পদ ও দায় আরএন স্পিনিং মিলসের কাছে হস্তান্তর করা হবে। এ দুই কোম্পানির বিদ্যমান সব ইকুইটি শেয়ার বাতিল করা হবে।
আরএন স্পিনিং মিলসের সঙ্গে ১:০ দশমিক ১৭৯০ অনুপাতে সামিন ফুডের শেয়ার বিনিময় করা হবে। আরএন স্পিনিং মিলসকে সামিন ফুডের শেয়ারধারীদের কোম্পানিটির ২৩ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৫৮৪টি শেয়ারের বিপরীতে নিজেদের সমসংখ্যক শেয়ার ইস্যু করতে হবে। এক্ষেত্রে সামিন ফুডের ১টি শেয়ারের বিপরীতে আরএন স্পিনিংয়ের ১টি নতুন শেয়ার ইস্যু করতে হবে।
কিন্তু আরএন স্পিনিং মিলসের বর্তমান বিনিয়োগকারীদের ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪টি শেয়ারের বিনিময়ে নতুন করে কোম্পানিটির ৭ কোটি ২ লাখ ৬৫ হাজার ৫২৫টি শেয়ার ইস্যু করতে হবে। এক্ষেত্রে একীভূত করণের আগে থাকা আরএন স্পিনিং মিলসের বর্তমান ৫ দশমিক ৫৯টি শেয়ারের বিপরীতে একীভূত করণের পরে নতুন করে কোম্পানিটির একটি শেয়ার ইস্যু করা হবে। একীভূতকরণের আগে সামিন ফুডের ২৩৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৮৪০ টাকার শেয়ার একীভূতকরণের পরেও একই থাকবে।
এছাড়াও একীভূত করণের আগে আরএন স্পিনিং মিলসের ৩৯২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৩৪০ টাকার শেয়ার একীভূত করণের পরে কমে ৭০ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৫০ টাকায় দাঁড়াবে। সব মিলিয়ে একীভূত করণের আগে কোম্পানি দুটির বর্তমানে মোট শেয়ারের মূল্য ৬২৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ১৮০ টাকা থেকে কমে একীভূত করণের পরে ৩০৩ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৯০ টাকায় দাঁড়াবে বলে ডিএসইকে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আরএন স্পিনিং মিলস। ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান রয়েছে ২ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৩ পয়সা। তাতে কোম্পানির পুঞ্জিভূত লোকসান রয়েছে ৪৫০ কোটি ৩৪ লাখ টাকা।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ২প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ৩জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ৪৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
- ৫গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৬নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ৭গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৮মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়
- ৯কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ১০কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৯ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত