প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৩ ১১:০৪ এএম

শীত সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ জমবে গরম-গাম চিকেন প্যাটিস। প্যাটিস খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি। কিন্তু কখনো এটা ঘরে তৈরি করা হয়নি? বেশ তো আজই হবে।

 

উপকরণ

আধা কেজি মুরগি, গরুর কিমা, ১ কাপ পেঁয়াজ, স্লাইস, ১-২ টি কাঁচা মরিচ, ১/২ চা চামচ গরম মশলা, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, ১/৪ চা চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ তেল, লবণ, স্বাদ অনুযায়ী ও ১টি ডিম।

খামিরের জন্য

ময়দা ২ কাপ, মাখন আধা কাপ, ডিমের কুসুম ১টি, ঠাণ্ডা পানি, লবণ পরিমাণমতো।

খামির তৈরি: ময়দা, মাখন প্রথমে মেখে এরপর ডিমের কুসুম, লবণ ও পানি দিয়ে মেখে পলেথিনের প্যাকেটে মুখ বন্ধ করে ১ঘণ্টা রেখে দিন।

পুর প্রস্তত প্রণালী

একটি ভারী ফ্রাইং প্যানে তেল গরম করুন। ১/২ কাপ কাটা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। মাংস, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা ও হলুদ দিয়ে অল্প আঁচে পানি না শুকানো পর্যন্ত রান্না করুন। লবণ এবং অবশিষ্ট পেঁয়াজ দিয়ে অল্প আঁচে মাংস থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত রান্না করুন।

প্যাটিস প্রস্তত প্রণালী

ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করুন।এবার খামির ১/৪ ইঞ্চি পুরু করে বেলে নিন।একটি কুকি কাটার ব্যবহার করে, পছন্দের আকারে প্যাটিস কেটে নিন।প্রতিটি টুকরার মাঝখানে কিছু পুর দিয়ে মুখ বন্ধ করে নিন।এক চা চামচ পানি দিয়ে ডিম ফেটুন। প্যাটিসের ওপরে ডিম ব্রাশ করুন।ওভেনে ১২-১৫ মিনিট বা সোনালি রং না হওয়া পর্যন্ত বেক করুন।

 

শেয়ার

পাঠকের মতামত

বৃহস্পতিবার উত্তরায় ৪ ঘন্টা গ্যাস থাকবে না

সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ...

ঘরেই তৈরি করুন ফিশ ফ্রাই

মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ ...