প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৩ ১১:২৬ এএম

শীতে সন্ধ্যার নাস্তায় এক্সট্রা কিছু তো পরিবারের সবাই আশা করে। তাদের খুশি করতে তৈরি করুন থাই স্যুপ –

 

উপকরণ

চিকেন স্টক ৬ কাপ, ছোট চিংড়ি মাছ ১কাপ,

মুরগির মাংস ছোট করে কাটা ১কাপ, টমেটো সস ২ টেবিল চামচ

ডিমের কুসুম ৪টি, লেমন গ্রাস ১০টুকরা

কর্নফ্লাওয়ার ২চা চামচ, লেবুর রস ১২ চা চামচ

চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টি, লবণ স্বাদমতো।

প্রণালী
প্রথমে মুরগির স্টক তৈরি করে নিন একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিন। এবার স্টকের মধ্যে কাঁচামরিচ ও লেবুর রস বাদে চিংড়ি মাছ, মাংসসহ সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। স্যুপ ফুটে উঠলে লেবুর রস, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

 

শেয়ার

পাঠকের মতামত

বৃহস্পতিবার উত্তরায় ৪ ঘন্টা গ্যাস থাকবে না

সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ...

ঘরেই তৈরি করুন ফিশ ফ্রাই

মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ ...