প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৩ ১০:৩৯ এএম

শীতে অতিথির জন্য তৈরি করুন ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর মাশরুমের স্যুপ। দিতে পারেন মাশরুম ফ্রাইও।

যা যা লাগছে
মাশরুম ২৫০ গ্রাম ডিম ২টি, কর্নফ্লাওয়ার ২টেবিল চামচ, লবণ ১ চা চামচ, সিরকা ১ চা চামচ, সয়াসস ১চা চামচ পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪টি টেস্টিং সল্ট ১/৪ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ।

 

প্রস্তুত প্রণালী: প্রথমে মাশরুম কুচি করে নিন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, মাশরুম কুচি ও লবণ দিয়ে নাড়ুন। সব উপকরণ নরম হয়ে গেলে তাতে সয়াসস দিন।

এবার পাত্রে ৮ কাপ পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। ১ কাপ ঠাণ্ডা পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে স্যুপের মধ্যে ঢেলে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন।
তারপর ডিমের সাদা অংশ কাঁটা চামচ দিয়ে ফেটে স্যুপের মধ্যে দিয়ে দিন। সবশেষে টেস্টিং সল্ট মিশিয়ে নামিয়ে নিন।

সঙ্গে দিতে পারেন মাশরুম ফ্রাই

উপকরণ: মাশরুম ১২টি, ডিম ১ টি, বেসন ২ টেবিল চামচ, লবণ, গোল মরিচ গুঁড়া, সয়াবিন তেল পরিমাণ মত।

প্রণালী: প্রথমে মাশরুম ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিন। একটি পাত্রে ডিম ভেঙ্গে বেসন, লবণ, গোল মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করুন। মাশরুমগুলো মিশ্রণে ডুবিয়ে গরম তেলে সোনালী করে ভেজে তুলুন।

 

শেয়ার

পাঠকের মতামত

বৃহস্পতিবার উত্তরায় ৪ ঘন্টা গ্যাস থাকবে না

সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ...

ঘরেই তৈরি করুন ফিশ ফ্রাই

মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ ...