
মুরগির মাংস খেতে কে না পছন্দ করেন! প্রায় প্রতিদিনের খাদ্যতালিকাতেই থাকে মুরগির মাংসের বাহারি সব পদ। চাইলে স্বাদ বদলাতে ছুটির দিনে আজ তৈরি করতে পারেন বিশেষ এক পদ ‘মুরগির মাংসের ভর্তা’। এটি খেতে খুবই মজাদার, বিশেষ করে গরম ভাতের সঙ্গে মুরগির মাংসের ভর্তা বেশ জমে যায়। খুব কম সময়েই তৈরি করা যায় সুস্বাদু এই পদ। আবার উপকরণও লাগে কম। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ
১. মুরগির মাংস
২. সরিষার তেল
৩. লবণ
৪. মরিচের গুঁড়া
৫. হলুদের গুঁড়া
৬. মসলার গুঁড়া
৭. ভাজা জিরার গুঁড়া
৮. আদা বাটা ও
৯. রসুন বাটা।
পদ্ধতি
মুরগির মাংস ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সঙ্গে সব উপকরণ পরিমাণমতো মিশিয়ে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মসলায় মাখানো মুরগির মাংস দিয়ে দিন। মাংস সামান্য তেলে ভেজে নিলে ভর্তা বানানোর পর ভর্তার কালারটা সুন্দর হয়। অল্প সময় নেড়ে ভেজে দিয়ে দিন পানি পরিমাণ মতো। মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানিই দিতে হবে। ঢেকে রান্না করুন। মাংসের পানি শুকিয়ে গেলে ভালোভাবে নেড়ে মাংসের সবটুকু পানি শুকিয়ে চুলা থেকে নামিয়ে নিন। এরপর মাংস ঠান্ডা হলে মাংস থেকে হাড় ছাড়িয়ে নিতে হবে। এবার মাংস ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে। এরপর অল্প তেলে পেঁয়াজ-রসুন কুচি ও শুকনো লাল মরিচ হালকা ভেজে নিন। প্লেটে ভাজা পেঁয়াজ, রসুন, মরিচ নিয়ে এর সঙ্গে লবণ, লেবুর রস, সরিষার তেল ও ধনেপাতা কুচি মেখে নিন ভালো করে। এরপর ব্লেন্ড করা মাংস দিয়ে ভালোভাবে মেখে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে মুরগির মাংসের সুস্বাদু ভর্তা।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত