
ডলারের সংকট চলছে বছরকাল সময় ধরে। সংকট কাটাতে উচ্চ-বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিতের পাশাপাশি নানা পদক্ষেপও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার ফলে নতুন বছরের প্রথম মাসেই সুখবর মিলল প্রবাসী আয়ে।
জানুয়ারি মাসে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা। প্রবাসী আয়ে কয়েক মাস ধরে হ্রাস সামাল দিতে সরকার বিভিন্ন রকম উদ্যোগের ফলে প্রবাসী আয় বাড়ছিল। জানুয়ারি মাসের শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) এ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক।
এতে কিছুটা উন্নতি হলে সংকট কাটছে না। আর ডলার সংকট দূর করতে বৈদেশিক মুদ্রার মজুদ থেকে প্রতিনিয়ত ডলার সহায়য়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত জরুরি আমদানি দায় মেটাতেই এ ডলার সহায়তা দেওয়া হচ্ছে। সংকট কাটাতে মূল ভরসা প্রবাসী আয়ে ইতিবাচক ধারা শুরু হয়েছে।
চলতি বছরের প্রথম মাসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। টাকার অংকে যা ২০ হাজার ৯৫৯ কোটি টাকার বেশি। অর্থাৎ প্রতিদিন এসেছে ৬ কোটি ৩১ লাখ ডলারের বেশি। এর আগের মাস ডিসেম্বরের পুরো সময়ে এসেছিল ১৬৯ কোটি ডলারের রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্সের উদ্ধগতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য রেমিট্যান্সে প্রণোদনাও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা উদ্যোগ কাজে আসতে শুরু হয়েছে। এখন বৈধ পথে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, জানুয়ারি আগের মাস ডিসেম্বরে এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। সে হিসাবে গত মাসের চেয়ে জানুয়ারি ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি। আর গত বছরের একই সময়ের চেয়ে ২৫ কোটি ৪৩ লাখ ডলার বেশি এসেছে। গত ২০২২ সালের জানুয়ারি মাসে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার।
আলোচিত মাস জানুয়ারিতে কোনো সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫৪.৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এর পরেই রয়েছে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ১২১.০৩ মিলিয়ন ডলার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ১১৭.১০ মিলিয়ন ডলার। এছাড়া সরকারি অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৪.২৪ মিলিয়ন ডলার।
জানুয়ারি মাসে কোনো রেমিট্যান্স আসেনি রাষ্ট্রায়ত্ব ডিবিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাবে। এছাড়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স আসেনি।
- ১এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ২মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৩টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৪এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ৫শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ৬মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৯সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৫মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৬পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৭একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত