
ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যারা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন, তাদেরকে আর্থিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স (বিডি ফাইন্যান্স) ও ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির ফলে ডেলিভারি টাইগার প্লাটফর্মে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করবে বাংলাদেশ ফাইন্যান্স। আর তাতে ফাইন্যানন্সিয়াল প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে যে যোগসূত্র তার সাথে টেকনোলজির ব্যবহারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে সরকারের এসডিজি বাস্তবায়ন করতে চায় দুই প্রতিষ্ঠান।
বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। ডেলিভারি টাইগার এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির উদ্দেশ্য সম্পর্কে কায়সার হামিদ বলেন, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে যেসব ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য ডেলিভারি করে থাকে, তাদের ব্যবসা প্রসারে মূল অন্তরায় পুঁজি বা মূলধন। এই উদ্যোগের ফলে বাংলাদেশ ফাইন্যান্স সেই পুঁজির জোগান দিয়ে এদেশের সিএমএসএমই খাতকে আরও শক্তিশালি করতে সহযোগিতা করবে। এসব তরুণ ও নারী উদ্যোক্তারা স্বল্পসুদে, সহজ শর্তে এবং স্বল্প সময়ের মধ্যে পুঁজির যোগান পাবেন বলেও জানান তিনি।
চুক্তি সম্পর্কে মাশরুর আরেফিন বলেন, এই ঋণের ফলে উদ্যোক্তারা উজ্জিবীত হবেন; তাদের সাবলম্বী করে তোলার পথকে সুগম করতে পারবেন। এই সাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত