প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২১ ১২:৪৬ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ব্যাংকের সব ধরণের ব্যাংকিং কার্যক্রম আগামি ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে। বুধবার মার্কেন্টাইল ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচ্য এ সময়ে ব্যাংকের সকল ধরণের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ), ইসলামী ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং লেনদেন আরও সুরক্ষিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডাটা সেন্টার স্থাানান্তরের ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও সুরক্ষিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।উল্লেখ্য, তৃতীয় প্রজন্মের ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১৫০টি শাখা রয়েছে, এর মধ্যে ২৫টি শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে ব্যাংকটি। এছাড়াও দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের ১৮৫টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১০২টি এজেন্ট আউটলেট রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...