
ফার্স্ট ট্রিপ বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) বাংলাদেশের ৩ দিন ব্যাপী বৃহত্তম পর্যটন মেলা শুরু হবে ২ মার্চ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ থেকে ৪ মার্চ ৩ দিন ব্যাপী ১১ম এ মেলা শুরু হবে।
আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়ার)। এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ফার্স্ট ট্রিপ।
গতকাল রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়ার) এর সভাপতি শিবলুল আজম কোরেশী সভাপতিত্বে এবং পালন করেন টোয়াবের পরিচালক ( গনমাধ্যম ও প্রকাশনা) মোহাম্মাদ ইউনুছের সঞ্চালনায় এ তথ্য জানানো হয়।
মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করেন টোয়াবের পরিচালক (বানিজ্য ও মেলা) আনোয়ার হোসেন
বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফ.বি.সি.সি.আই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও টুরিজম এসোসিয়েশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, টার অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করেছে।
মেলার ৩ টি হলে ১৪ টি পেভিলিয়নসহ ১৮৬ টি স্টল থাকবে। মেলায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের জন্য আলাদা লাউঞ্জ এর ব্যবস্থা থাকবে। এছাড়াও থাকবে মুজিব বাংলাদেশ কর্ণার ও ফটোবুথ। মেলায় সাইড লাইন ইভেন্ট হিসাবে থাকবে বি টু বি সেশন, সেমিনার ও রাউন্ড টেবিল ডিসকাসন। এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের উপর প্রামান্য চিত্র প্রদর্শিত হবে।
টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্ণিং বড়ির সদস্য শিবলুল আজম কোরেশী বলেন, চোয়ার বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা আশা করছি যে এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশী-বিদেশী পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। এই মেলা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মেলার টাইটেল স্পন্সর ফার্স্ট ট্রিপ এর চীফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক, এফবিসিসিআই এর পরিচালক এমজিআর নাসির মজুমদার, টোয়ারের সদ্য সাবেক সভাপতি মোঃ রাফেউজ্জামান, টোয়ারের পরিচালক (অর্থ) মোঃ মনিরুজ্জামান মাসুম, টোয়াবের পরিচালক (জনসংযোগ) মোঃ সোহানুর রহমান স্বপন, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষনা) আবুল ফয়সাল মোঃ সায়েম, পরিচালক (আইন বিষয়ক) মোঃ নুরুজ্জামান সুমন, পরিচালক মোঃ সজীবুল-আল-রাজীব, পরিচালক এস এম বিল্লাল হোসেন সুমন, পরিচালক মোঃ ইব্রাহীম দলিল নোমান, পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বিটিটিএফ স্টিয়ারিং কমিটির কন্ডেনার ও সদস্যগণ, টোয়ারের সদস্য ও কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা তবে ছাত্র-ছাত্রী ও মুক্তিযুদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে ।
- ১চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ২গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৩ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৪৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৫ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৯অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১০ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত