
ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর। খবর রয়টার্সের।
শুক্রবার (৩ মার্চ) এক চিঠিতে কেভিন বলেছেন, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।
চিকিৎসক জানিয়েছেন, যদিও ক্ষত সেরে গেছে, তবু মার্কিন প্রেসিডেন্ট তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত সতর্কতা অব্যাহত রাখবেন।
বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। গত মাসে শারীরিক পরীক্ষার চিকিৎসকরা তাকে সুস্থ এবং ‘দায়িত্বপালনের উপযুক্ত’ ঘোষণা করেছিলেন। তারা সে সময় বলেছিলেন, প্রেসিডেন্টের বুক থেকে একটি ছোট ক্ষত সরিয়ে বায়োপসির জন্য পাঠানো হয়েছে।
কেভিন ও’কনর চিঠিতে বলেছেন, বাইডেনের ত্বকের ক্ষত ছড়িয়ে পড়া বা মেটাস্ট্যাসাইজের আশঙ্কা নেই।
যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালে। এতে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন বাইডেন। এ কারণে তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েছেন। এই বয়সে তিনি আবারও দলীয় প্রার্থী হওয়া ঠিক হবে কি না এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই বিতর্ক রয়েছে।
গত ফেব্রুয়ারিতে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা কাটান বাইডেন। ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে, অর্থাৎ গত তিন বছরে এটি তার দ্বিতীয় দীর্ঘ মেডিকেল সেশন ছিল।
- ১পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ২চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৩তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৪পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৫গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৬টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা
- ৭প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ১০হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত