
তেলাপিয়া মাছ সারা বছরই বেশ সস্তায় মেলে। বাঙালির ঘরে এই মাছের চাহিদাও বেশ। সাধারণত তেলাপিয়া মাছের ঝোল, ভুনাই বেশি খাওয়া হয়। তবে এগুলো ছাড়াও তেলাপিয়া মাছের আরও অনেক সুস্বাদু পদ বানানো যায়। আজ আমরা আপনাদের জানাব লেমন গার্লিক তেলাপিয়া তৈরির রেসিপি। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তাদেরও ভাল লাগবে এই পদটি। তাহলে দেরি না করে ঝটপট রেসিপি জেনে চটপট বানিয়ে ফেলুন লেমন গার্লিক তেলাপিয়া।
লেমন গার্লিক তেলাপিয়া তৈরির উপকরণ
কয়েকটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ
পাতিলেবুর রস পরিমাণমতো
১ চামচ পাতিলেবুর খোসা কুরানো
তেল পরিমাণমতো
১ চামচ রসুন কুচি
১ চামচ ধনেপাতা কুচি
২ চামচ গোলমরিচ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
লেমন গার্লিক তেলাপিয়া তৈরির পদ্ধতি
১) প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর মাছের গায়ে লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে রাখুন কিছুক্ষণ।
২) প্যানে অল্প তেল ব্রাশ করে মাছগুলো দিয়ে দিন।
৩) উপর থেকে পাতিলেবুর খোসা কুরানো, রসুন কুচি, ধনেপাতা কুচি, ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিন। সেই পিঠেও পাতিলেবুর খোসা কুরানো, রসুন কুচি, ধনেপাতা কুচি, ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।
৪) মাছ সেদ্ধ হলে ও পোড়াভাব ধরলে নামিয়ে নিন। ব্যস তৈরি লেমন গার্লিক তেলাপিয়া! গরম গরম পরিবেশন করুন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত