
বিজিএমইএর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সাবেক সহ-সভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসানকে প্যানেল লিডার করেছে সম্মিলিত পরিষদ।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) গুলশানে নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সম্মিলিত পরিষদ আনুষ্ঠানিক প্রচারও শুরু করেছে।
বিজিএমইএর বর্তমান সভাপতি রুবানা হকের অনুসারীদের প্যানেল ‘ফোরাম’ এবং ডিজাইন অ্যান্ড সোর্স কারখানার মালিক জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন স্বাধীনতা পরিষদ নামের তৃতীয় আরেকটি প্যানেলও নির্বাচনে অংশ নিচ্ছে।
ফলে ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। নির্বাচিত হতে পারলে মহামারীসহ বিভিন্ন কারণে পোশাক শিল্পে সৃষ্ট চলমান দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কৌশল ঠিক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক হাসান।
অনুষ্ঠানে তিনি বলেন, “অতীতে সম্মিলিত পরিষদের নেতৃত্বে পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছিল। এখন যেসব সমস্যা দেখা দিয়েছে, সদস্যদের সাথে নিয়ে আগামীতে এসব মোকাবেলা করে ঘুরে দাঁড়াব। ২০২১ সালটা ঘুরে দাঁড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেজন্য অনেক পলিসি সাপোর্ট দরকার। এই প্যানেল থেকে নির্বাচিত নেতারা এখন সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। ফলে নির্বাচিত হলে তাদের সহায়তা নিয়ে আমার কাজ করাটা অনেক সহজ হবে।”
সন্ধ্যার পরে নির্বাচনী কার্যালয়ের মাঠে তৈরি করা মঞ্চে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিষদ। বিজিএমইএর সাবেক সভাপতি ও বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, পরিচালক ফজলে শামীম এহসানসহ শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত