
সারাদিনের কর্মব্যস্ততার পর ত্বক পরিচর্যা জরুরি। ত্বকের যত্নে বেশ কিছু ধাপ রয়েছে। এর মধ্যে ক্লিনজিং অন্যতম। ত্বকের জন্য ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ত্বকে জমে থাকা ময়লা ও ধুলাবালি দূর করে সাহায্য করে। রূপ বিশেষজ্ঞদের মতে, রূপচর্চার প্রাথমিক ধাপগুলো নিয়ে যতো যত্নবান হবেন, ততই ত্বকের সমস্যা দূর হবে। বাজারে আজকাল অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়। চাইলে ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন প্রাকৃতিক ক্লিনজার। এটি ত্বককে নরম, মসৃণ এবং প্রাণবন্ত করে তুলে।
প্রাকৃতিক ক্লিনজার তৈরি করার পাঁচ পদ্ধতি
কাঁচা দুধ : দুধ একটি কার্যকরী প্রাকৃতিক ক্লিনজার। এটি ত্বককে মোলায়েম করতে সাহায্য করে। এটি ত্বকের ভেতর থেকে ময়লা বের করে, ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে।
যেভাবে বানাবেন: ক্লিনজার বানাতে শুধুমাত্র ২টি উপকরণের প্রয়োজন – দুধ ও লবণ। প্রথমে একটি বাটিতে দুধ ও লবণ মেশান। এবার কটন বলের সাহায্যে মিশ্রণটি সারা মুখে ও গলায় লাগান। ২০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক, দুই দিন মিশ্রণটি ব্যবহার করতে পারেন।
শশা এবং টক দই : দই ত্বককে মসৃণ করে। অন্যদিকে শশার মধ্যে থাকা বায়োএকটিভ কম্পাউন্ড ত্বকে বয়সের ছাপ দূর করে ও দাগমুক্ত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
যা করবেন : প্রথমে শশার রস বের করে নিন। এরপর ২/৩ চামচ দইয়ের সাথে শশার রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১/২ দিন ব্যবহার করতে পারেন।
মধু : মধু ত্বকের ভেতর থেকে ময়লা বের করে , ত্বককে উজ্জল করতে সাহায্য করে। রোদে পোড়া কালো দাগ কমিয়ে মুখকে হাইড্রেট করে।
যেভাবে বানাবেন ক্লিনজার : ১ চামচ দুধের সাথে ২/৩ চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় ৩০ সেকেন্ড রেখে , হালকা ঘষে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করতে পারেন।
নারকেল তেল : নারকেল তেল ত্বকের রুক্ষতা দূর করে এবং ত্বকে কোনো ধরনের দাগ হওয়া রোধ করে। মেকাপ উঠানোর কাজে নারকেল অনেক কার্যকরী।
যেভাবে বানাবেন ক্লিনজার: ১ চামচ খাঁটি নারকেল তেলের সাথে ১ চামচ মধু ও ১ চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২/৩ দিন করতে পারেন।
লেবু : এক গবেষণায় দেখা গেছে, লেবুতে থাকা অ্যাসকরবিক অ্যাসিড ত্বকের কালো দাগ দূর করে, ত্বককে উজ্জ্বল ও সতেজ করে।
যেভাবে ব্যবহার করবেন: লেবুর রস সরাসরি ত্বকে দেওয়া চলবে না। বরং যতটা লেবুর রস দেবেন ঠিক ততটাই পানি দিন। মধুর সঙ্গে মিশিয়েও মুখে লাগাতে পারেন। তবে সেক্ষেত্রেও এই মিশ্রণ পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। এরপর ত্বক ভালো করে পরিষ্কার করে লেবুর প্যাক লাগান। তারপর ১০-১৫ মিনিট রেখেই পানি দিয়ে ধুয়ে নিন। এরপর অবশ্যই ময়েশ্চারাইজার মাখতে হবে। কারণ লেবুর রস ত্বককে শুষ্ক করে দেয়। নষ্ট করে দেয় স্বাভাবিক ময়েশ্চারাইজার।
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত