
ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। এর প্রভাব পড়ছে শরীরের ওপর। দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না ঘরবাড়িও। সুস্থ থাকতে নিজের পাশাপাশি ঘরও দূষণমুক্ত রাখা জরুরি। অনেকেই ঘরের বাতাস সতেজ রাখতে ‘এয়ার পিউরিফায়ার’ বা বাতাস পরিশোধক যন্ত্র ব্যবহার করেন। চাইলেই কিন্তু প্রাকৃতিক উপায়ে দ্রুত ঘরের বাতাস পরিষ্কার করে ফেলা যায়।
কিছু গাছ রয়েছে যা ঘরের বাতাস সতেজ করতে সাহায্য করে। এমন কিছু ইনডোর প্ল্যান্ট সম্পর্কে চলুন জেনে নিই-
ডেভিলস আইভি বা পথোস
এই গাছটিকে বেশিরভাগ মানুষ ‘মানিপ্ল্যান্ট’ নামে চেনেন। যেকোনো পরিবেশে এই গাছকে সহজে বাঁচানো যায়। লাগে না মাটিও। একটু পানি হলেই সহজে বাঁচে এই গাছ। ঘরের বাতাস সতেজ রাখতে ডেভিলস আইডি গাছ রাখুন। তবে এ গাছের পাতা কুকুর ও বিড়ালের জন্য বিষাক্ত। তাই বাড়িতে পোষ্য থাকলে তাদের দূরে রাখুন।
ইংলিশ আইভি
বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই বারান্দায় আইভি লতা ঝুলিয়ে দেন। ঠান্ডা আবহাওয়ার সারা বাড়ির দেওয়াল জুড়েই এই গাছ বাড়তে পারে। তবে আমাদের দেশে অতিরিক্ত গরমে তা পারে না। ঘরের ভেতরে সহজেই এই গাছ বড় করা যায়। কেবল প্রয়োজন একটু ঠান্ডা জায়গা। সরাসরি রোদে রাখলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। পোষ্যের জন্য এই গাছও বিষাক্ত। মানুষের ত্বকেও এই গাছের পাতার রস বেশি লাগলে সমস্যা হতে পারে।
অ্যানথুরিয়াম বা ফ্লেমিংগো
ঘরের যেকোনো জায়গায় রাখা যায় গাছটি। আলোতে থাকতে ভালোবাসে সে। সারাবছর লাল রঙের ফুল ফোটে। পিস লিলি-র মতো এর মাটিও একটু ভিজে রাখতে পারলে ভাল হয়। হালকা পরিবেশে গাছটি খুব ভালো বাঁচে। ঘরের বাতাস ভালো রাখে এটি। তবে মানিপ্ল্যান্টের মতোই কুকুর এবং বিড়ালের জন্য এই গাছের পাতাও বিষাক্ত। তাই এদের থেকে গাছ দূরে রাখুন। পাশাপাশি শিশুদের নাগালেরও বাইরে রাখুন।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত