
বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। এই উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুমোদিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭এ (ই) এবং ২৩ (১) ধারা মোতাবেক নোট ইস্যু করার একক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে। দায়িত্ব বাস্তবায়নের লক্ষ্যে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট নোট মুদ্রণ, সংরক্ষণ, পরিবহণ, প্রচলন, যাচাই-বাছাই, বাতিলকরণ এবং বাতিলকৃত নোট ধ্বংসকরণ ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বদ্ধপরিকর। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ধারা ২৩(১) মোতাবেক বাজারে পরিচ্ছন্ন নোটের প্রচলন বা যোগান স্বাভাবিক রাখার নিমিত্ত বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট কর্তৃক প্রতি বছর নির্ধারিত সংখ্যক নোট মুদ্রণ ও সরবরাহের লক্ষ্যে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেডকে (এসপিসিবিএল) কার্যাদেশ দিয়ে থাকে।
অপরদিকে, বাজারের ছেড়া-ফাটা এবং অপ্রচলনযোগ্য নোট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে তফসিলি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়। এসব নোট পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। তাছাড়া, তফসিলি ব্যাংক হতে গৃহীত পুনঃপ্রচলনযোগ্য নোটগুলো ম্যানুয়াল বা অটোমেটেড পদ্ধতিতে যাচাই-বাছাইপূর্বক পুনরায় বাজারে প্রচলনে দেওয়া হয়। এইভাবে নোটের জীবনচক্র চলমান থাকে।
বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে নীতি ও পদ্ধতি প্রণয়ন করে থাকে। এই নীতি ও পদ্ধতি অনুযায়ী প্রচলনে থাকা পুরাতন, ধ্বংসযোগ্য এবং অযোগ্য নোট যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। এছাড়া নতুন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। এরপরেও বাজারে অপ্রচলনযোগ্য ও ত্রুটিপূর্ণ নোট হিসেবে অধিক ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ড্যাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখা-লেখি, স্বাক্ষরযুক্ত ও বিভিন্ন খণ্ডে খন্ডিত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। তাই প্রচলনে থাকা ব্যাংক নোটের নিরাপত্তা, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং নোটের সামগ্রিক অবস্থার উন্নতির লক্ষ্যে নোটগুলো বাজার থেকে দ্রুত প্রত্যাহার এবং ধ্বংস করে নতুন নোট প্রতিস্থাপন করতে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা প্রণয়ন করা হলো।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত