
ফরিদগঞ্জ বাজারে প্রবেশের পথে লিংক সড়ক পার হতেই তুলাতলি নামক নামকরণ যেই জন্য হয়েছে সেই শত বর্ষির তুলা গাছ কেটে নিল ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ। গাছ কর্তনকে ঘিরে জনমনে নানান প্রশ্ন।
গত শনিবার বিকেল ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ দাড়িয়ে থেকে এই শতবর্ষী তুলা গাছ কর্তন করতে দেখা যায়। বাজারে আসা-যাওয়ার পথে পথচারীরা নানা রকম আলোচনা করতে শুনা যায় গাছ কাটা নিয়ে।
পৌর সভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন দাঁড়িয়ে থেকে এই ঐতিহ্যবাহী তুলা গাছটি কাটতে দেখা যায়।
কি কারণে এই ঐতিহ্যের ধারক ও বাহক তুলা গাছটি কর্তন করা হচ্ছে জানতে চাইলে তিনি জানান, রাস্তা প্রসস্থ ও ড্রেনেজ নির্মাণ করতেই গাছটি কর্তন করা হচ্ছে।
তিনি আরো জানান, পৌর কর্তৃপক্ষ উপজেলা বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গাছটি কর্তন করেছে।
স্থানীয়রা জানান, এই গাছটিকে কেন্দ্র করেই তুলা তলি জামে মসজিদ এর নাম করন করা হয়েছে। গাছটি কর্তন করা খুবই দুঃখজনক।
এ বিষয়ে তুলা তলি জামে মসজিদ সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান জানান, আমাদেরকে অবগত না করেই এই ঐতিহ্যবাহী অনেক স্মৃতি বিজড়িত গাছটি কর্তন করা খুবই দুঃখজনক।
গাছ কাটার বিষয়ে উপজেলা বন কর্মকর্তা কাউছার আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তুলা গাছ কাটার বিষয় অবগত নই। পৌর সভাকে কোন অনুমতি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি পৌর সভাকে গাছ কর্তন করার কোন ধরনের অনুমতি দেইনি।
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত