
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিকিৎসক অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াত ইসলামী তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ করেছে।
বুধবার দুপুরে রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর আগে তাকে চিকিৎসা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের এসএম মোস্তফা জামান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. এসএম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিল। তিনি সমস্ত ঘটনা বলেছেন।
তিনি বলেন, আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে, তারা যে সব সময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মধ্য দিয়েই জামায়াত জানান দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটাও প্রত্যক্ষ করেছি, তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দান করেছেন। তার (সাঈদী) চিকিৎসা করেছেন। তার পরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।
বিপি/এএস
- ১হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- ২সূচকের পতনে চলছে লেনদেন
- ৩ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ৪শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা
- ৫ফনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৬মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ
- ৭সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ২১ জুলাই
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত