
আসন্ন মুসলিম সম্প্রদায়ের সিয়াম-সাধনার মাস রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখতে ব্যাংকগুলোকে ঋণপত্র খুলতে পর্যাপ্ত ডলার ব্যবস্থা রাখা, কাস্টমসের অযাচিত হয়রানি বন্ধ এবং পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছে তারা।
অন্যদিকে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলেছে, এক শতাংশের কম ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজের বদনাম হয়। যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে তাদের পক্ষে নেবে না।
আজ সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে রোজায় নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতে মতবিনিময় সভার আয়োজন করা হয়, সেখানে ব্যবসায়ীরা এই আশ্বাস দিয়েছেন। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় কাঁচাবাজার, পেঁয়াজ, তেল, লবন, চিনি, ফল আমদানিকারকরা অংশ নেন।
এ সময় স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম বলেন, ব্যবসায়ীরা দেশের প্রাণ। ব্যবসায়ীরা কর্মসংস্থান সৃষ্টি করছে, তাই দেশ এত দ্রুত এগিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের একটা দায়িত্ব আছে দেশের জন্য, জনগণের জন্য। ব্যবসায়ীরা মুনাফা করবে এটা স্বাভাবিক। কেউ লস করে ব্যবসা করবে না। কিন্তু অনৈতিক মুনাফাও মেনে নেওয়া হবে না। দুর্ভাগ্যজনক হচ্ছে, এক শতাংশের কম ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজের বদনাম হয়। কৃত্রিম সংকট তৈরি করে এরা ফায়দা লুটছে। ভারত ঘোষণা দেয়ার পরপরই দেশের বাজারে পেঁয়াজের দাম কীভাবে?
মাহবুবুল আলম বলেন, ডলারের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের দাম বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয় ডলার মূল্য ১১০ টাকা, কিন্তু এলসি খুলতে ডলার ১২০-১২২ টাকা রাখা হয়। তাছাড়া দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে অর্থ, বাণিজ্য, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জরুরি বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৩ সালে হরতাল-অবরোধের কারণে প্রতিদিন যেখাতে ২ থেকে আড়াই হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হতো, এখন সেখানে প্রতিদিন ৬ থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আগে নিত্যপণ্যের সঠিক পরিসংখ্যান থাকা জরুরি। কোন পণ্যের চাহিদা কতো তা নিরূপন করতে হবে। প্রয়োজনে ভোগ্যপণ্যের জন্য আলাদা মন্ত্রণালয় করা যেতে পারে। যেখানে ভোগ্যপণ্য উৎপাদন বা আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের সমস্যার কথাগুলো জানাতে পারেন।
এনজে
- ১প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ২এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ৩ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৪আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৬ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৭৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৮বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৯ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ১০মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি





পাঠকের মতামত