প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:৪৯ পিএম , আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩ ১:০৩ পিএম

সরকার পতনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি। রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

এ ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...