
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১(সদর) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মাহমুদুল হক মনিকে বয়কট করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ট্রাক প্রতিকের পক্ষ নিয়েছেন জেলা জাপা সভাপতি মো.ইলিয়াস উদ্দিন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন এক সংবাদ সম্মেলন করে জাপা সাধারণ সম্পাদক লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মনিকে অযোগ্য বলে ঘোষণা দিয়ে তাকে বয়কট করেন। এর কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর সাথে একাত্মতা প্রকাশ করে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার ঘোষণা দেন। সেই ঘোষণার ভিডিও ও ছবি ছানুয়ার হোসেন ছানুর ফেসবুক পেজে ভাইরাল হয়।
এদিকে, জাপার প্রার্থী মনিকে জাপার সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিন বয়কট করে ট্রাক প্রতীকের পক্ষ নেওয়ায় দলের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা সভাপতি ইলিয়াস উদ্দিনের পদত্যাগ দাবি করেন।এব্যাপারে জেলা জাপার সাংগঠনিক সম্পাদক এসএম আসরাফ বলেন,সভাপতি ডা করেছেন তা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তিনি দলের সাথে বেইমানি করেছেন। তার বিরুদ্ধে কেন্দ্র থেকে ব্যবস্থা নেযার দাবি জানিয়ে সাধারণ সম্পাদক লিখিতভাবেঅভিযোগ করছেন।
এদিকে, এ বিষয়ে জেলা জাপার সাধারণ সম্পাদক ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদ মনি জানায়, দলের সভাপতি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাওয়ায় আমার আরো ভোট বেড়েছে, আমার বিজয় আরো সহজ হয়েছে। আর সভাপতি যে কাজটা করেছে এতে তিনি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছেন এবং বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। আশা করি কেন্দ্র থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
- ১ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ২স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৩দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৪শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৮কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৯ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ১০আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত