প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:৪১ পিএম

পহেলা জানুয়ারী নতুন বছরে নতুন বইয়ে উৎসবে মাতবে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। বই উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে বিভাগের প্রতিটি বিদ্যালয়ে পাঠ্যবই পৌঁছে দেওয়া হচ্ছে। তবে মাধ্যমিক পর্যায়ে এখনো শতভাগ বই আসেনি। ফলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিকে নতুন বইয়ের ঘ্রাণ নাও পেতে পারেন।

প্রাথমিক শিক্ষা বিভাগ শতভাগ বই পেয়েছে। আর মাধ্যমিক স্তরে বই মিলেছে ৬০ শতাংশ। মাধ্যমিকে রংপুর অঞ্চলে মোট চাহিদা ছিল ২ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৫৪৩ কপি আর এখন পর্যন্ত বিদ্যালয়গুলোতে ১ কোটি ১৩ লাখ ৪ হাজার ২৫৫ কপি বই পৌঁছে দেওয়া হয়েছে।

মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ রংপুর অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ৩ হাজারে বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি। সরকা মাধ্যমিকের অনেক বই এখনো আসেনি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বই আসছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে সময় মতো বই পৌঁছে যাবে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় প্রাথমিকে পড়ুয়া ১৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে নীলফামারী জেলায় মোট শিক্ষার্থী সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ১ হাজার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ১ লাখ ৮০ হাজার ৩১৯ জন এবং অন্যান্য বিদ্যালয়ে রয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৬৮ শিক্ষার্থী। কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২ লাখ ১৬ হাজার ৯৮৩ এবং অন্যান্য বিদ্যালয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৪৮ জনসহ মোট শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৯৩১ জন।

লালমনিরহাটে মোট ২ লাখ ৩০ হাজার ৯৯২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৬৩ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ১ লাখ ২০ হাজার ২৭১ এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১০ হাজার ২২১ জন। রংপুর জেলার ১ হাজার ৪৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২ লাখ ২৮ হাজার ৩৭২ এবং অন্যান্য বিদ্যালয়ের ৩ লাখ ৪ হাজার ৪১ জন। এ জেলায় প্রাথমিক পড়ুয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৪১৩ জন।

এ ছাড়া প গড় জেলার ৬৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৯৫ হাজার ৪৭ জন এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ৭১ হাজার ৫৩০ জন। এ জেলায় প্রাথমিক পড়ুয়া মোট শিক্ষার্থী ১ লাখ ৬৬ হাজার ৫৭৭জন।  ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৩৬ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯৯টি সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ লাখ ২২ হাজার ৪৭ জন। বাকি ১ লাখ ৪৪ হাজার ৩৩০ জন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী।

গাইবান্ধায় ১ হাজার ৪৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ২৭ হাজার ৫৬২ জন শিক্ষার্থী রয়েছে। এ জেলার ৫ লাখ ১৩ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৮৯০ জন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। দিনাজপুরে মোট শিক্ষার্থী ৪ লাখ ৬৯ হাজার ১২৮ জন। এরমধ্যে ১ হাজার ৮৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৫২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ২ লাখ ১৬ হাজার ৭৬৯ জন।

এ বছর প্রাথমিকের ২৯ লাখ ২৭ হাজার ৪৫৭ শিক্ষার্থীর জন্য বই মিলেছে ১ কোটি ২৪ লাখ ৫ হাজার ৫২২ কপি। নতুন বছরের প্রথম দিনেই এসব বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে।

প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকে চাহিদার সব বই এসেছে। পহেলা জানুয়ারি উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হবে।

রংপুর বিভাগে মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ২ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৫৪৩ পিস। এনসিটিবি কর্তৃক বরাদ্দ মিলেছে ২ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৬৮৫। এর মধ্যে এনসিটিবি কর্তৃক প্রাপ্ত বইয়ের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৯৬৮ পিস। যার মধ্যে বিতরণ করা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৪ হাজার ২৫৫ পিস বই। মোট বই প্রাপ্তির শতকরা হার ৬০ শতাংশ ছাড়িয়েছে।

রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, বিভাগের মোট চাহিদার মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। বাকি বই আসছে। সময় মতো সব বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

 

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...