প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৪ ৯:৪৩ এএম

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধের মধ্যে লোহিত সাগরে ফের ইসরায়েলগামী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। বলা হয়েছে, লোহিত ও আরব সাগর পাড়ি দিয়ে ইসরায়েলগামী যে কোনো জাহাজকে লক্ষ্য বস্তু করা হবে। গাজায় প্রয়োজনীয় খাদ্য সরবরাহ না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে গোষ্ঠীটির মুখপাত্র জানান, মার্কিন কোনো হামলাকে ছাড় দেওয়া হবে না। অর্থাৎ সব হামলার জবাব দেওয়া হবে। এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বহু দেশের সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠন করে যুক্তরাষ্ট্র। হুথিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই এমন উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে লোহিত সাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজের ওপর হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপর বেশ কয়েকটি কন্টেইনার শিপিং কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে লোহিত সাগর।

সূত্র: আল-জাজিরা

এনজে

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...